• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ওটিটিতে আসছে রোজার ঈদে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে খুব শিগগিরই দেখা যাবে তারকাবহুল এই সিনেমাটি। সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে তা জানানো হয়েছে।

সিনেমাটির সহ প্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ। শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে লেখা, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে।

ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ‘এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচই-তে?’

পোস্টটি সামাজিক মাধ্যমে আসার পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ওটিটিতে আগুন ধরিয়ে দেবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category