নীলফামারীর ডোমার মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে ভটভটি গাড়ি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যার দিকে ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভটভটি চালক চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাকের শ্রমিক বিকাশ চন্দ্র (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে ডোমার থেকে নীলফামারীর দিকে বালুবাহী একটি ট্রাক যাচ্ছিল। এরপর সোনারায় এলাকায় একটি ভটভটি গাড়ি মোড় ঘোরার সময় সেই ট্রাকের সামনে উল্টে পড়ে; এতে ভটভটি চালক ঘটনাস্থলে মারা যায়