• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল

সিলেট প্রতিনিধি
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে রিলস ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিউটি রাণী পালসহ সিলেট জেলার চারজন শিক্ষক এবার জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত অন্যরা হলেন- সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

বিষয়টি নিয়ে সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জেলা পর্যায়ে চারজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পালও রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই বিউটি রাণী পাল তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি রিলস ভিডিও পোস্ট করেন। ভিডিওতে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাটার দৃশ্যের সঙ্গে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও ট্রল শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক মাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category