ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: বুধবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ১৭৬ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১০:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৭ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধাবস্থার কারণে বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ। আজ বুধবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী আরও ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত পাঁচ দিনে মোট ১৭৬টি ফ্লাইট বাতিল হলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজা, দুবাই, দোহা; কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুটগুলোয় ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। এ ছয়টি রুট ছাড়া বিমানের মধ্যপ্রাচ্যগামী জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকাটের ফ্লাইট চালু আছে।

বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৫টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি।

এর আগে, গত শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি ও মঙ্গলবার বাতিল হয় আরও ৩৮টি ফ্লাইট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: বুধবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ১৭৬ ফ্লাইট বাতিল

আপডেট সময় : ১০:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬