সংবাদ শিরোনাম ::
নাটোরে দেড় হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৪ বার শেয়ার হয়েছে
নাটোরের সিংড়ায় দেড় হাজার লিটার ডিজেল মজুদ রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর তেলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় নিয়ম বর্হিভূতভাবে দেড় হাজার লিটার ডিজেল মজুদ রেখে বেশি দামে বিক্রি করার প্রমাণ মেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন, এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।






















