ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনার কবলে সৌহার্দ‍্য পরিবহন।

বিশেষ প্রতিবেদক -
  • আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১১ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনার কবলে সৌহার্দ‍্য পরিবহন।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

তবে বাসে থাকা বাকি যাত্রীদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন, ঘাট থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে এবং নিখোঁজ যাত্রীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

প্রাথমিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হবে। এদিকে অভিজ্ঞজনরা বলছেন ড্রাইভারদের অনেক সময় অতিরিক্ত কনফিডেন্স লেভেল বেশি থাকাটাও বিপদজনক। ড্রাইভারদের আরো সচেতন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনার কবলে সৌহার্দ‍্য পরিবহন।

আপডেট সময় : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬