• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

আবারও ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরানকে, ক্ষুব্ধ কোচ

স্পোর্টস ডেস্ক
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

আবারও ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ইরানকে, ক্ষুব্ধ কোচ
নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইরান। খেলা শেষেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হয় মেক্সিকোর তিজুয়ানায় চলমান তাদের বেস ক্যাম্পে। অথচ ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে হবে। এক দেশ থেকে গিয়ে খেলায় নিজেদের প্রস্তুতিতে ঘাটতি এবং অন্যদের চেয়ে ভিন্ন আচরণ পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের কোচ আমির গালেনোই।

আজ (রোববার) দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ‘জি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরান ও বেলজিয়াম মুখোমুখি হবে। এই ম্যাচেও যথারীতি খেলা শেষেই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। অথচ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান দলের ভ্রমণ পরিকল্পনা নিয়ে পরিস্থিতি নিয়মিত মূল্যায়ন করা হচ্ছে এবং কিছু বিধি-নিষেধ শিথিল করার বিষয়েও আলোচনা চলছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল (শনিবার) ইরান কোচ জানান, সর্বশেষ সূচির কারণে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে দলের প্রস্তুতির জন্য ১৬ ঘণ্টারও কম সময় পাওয়া গেছে। ফলে তাদের নির্ধারিত অনুশীলনের সময় কমিয়ে দিতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত যত সময় অনুশীলন করি, তার অর্ধেক সময়ও এবার করতে পারিনি। শারীরিক ও কারিগরি দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চেয়েছিলাম।’

পরিস্থিতি আগের চেয়ে আরও কঠিন হচ্ছে বলেও দাবি গালেনোইয়ের, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পরিস্থিতি তুলনামূলক ভালো ছিল। তখন তারা অনুশীলনের জন্য ২৪ ঘণ্টা সময় পেয়েছিল। এখন পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। ভ্রমণ পরিকল্পনা নিয়ে ইরানের সঙ্গে আচরণের অসঙ্গতি নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন তোলেন গালেনোই। তার মতে, শেষ গ্রুপ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে খেলতে যাওয়ার আগে ইরানকে নিজেদের ভ্রমণ পরিকল্পনা নির্ধারণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category