• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নিজেস্ব প্রতিবেদন
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নারচি গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত মিমি বেগম (২৬) ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডলের (৩০) স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল মিমি ও রুবেলের মধ্যে। ঈদের দিন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিমিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেল মন্ডলকে আটক করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category