থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। শনিবার দেশটির উদ্ধারকর্মী ও পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকর্মীরা বলেছেন, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা অন্যান্য ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের পরপরই আগুনের লেলিহান শিখা বাস ও আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে।
পরে দমকল কর্মী ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পুলিশ।