মক্কায় অবস্থিত ‘মক্কা ক্লক’ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঘড়ি।পৃথিবীর বৃহত্তম এই ঘড়িটি আরব সময়সূচি অনুযায়ী চলে, যা গ্রিনিচ সময় থেকে তিন ঘণ্টা এগিয়ে। পবিত্র কাবার দক্ষিণ গেটের কাছাকাছি সাতটি বিশাল টাওয়ারের আবরাজ আল-বাইত কমপ্লেক্সের মধ্যে তৈরি করা হয়েছে রয়্যাল মক্কা ক্লক টাওয়ার। এই টাওয়ারের ওপর বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ঘড়ি ‘মক্কা ঘড়ি’।
আধুনিক এই সময়ে সময় জানার জন্য ঘড়ির প্রয়োজন হয় না তেমন কারো। তবে এক সময় নামাজ বা ইবাদতের সঠিক সময় জানা এতোটা সহজলভ্য ছিল না।তৎকালীন সময়ে হজযাত্রীদের নামাজের সঠিক সময় নির্ধারণে মক্কার একটি সরকারি ভবনের চূড়ায় ঘড়ি স্থাপন করেছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতা কিং আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদ।
কিং আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আল সৌদের নির্দেশে ১৯৩৩ সালে (১৩৫২ হিজরি) মক্কায় স্থাপিত হয় প্রথম ঘড়ি। মসজিদুল হারামের আধুনিকায়ন ও উন্নয়নে সৌদি রাজবংশের দীর্ঘকালীন নিবেদনের এক অনন্য স্মারক এই ঘড়ি