• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নতুন ১টি সিটি কর্পোরেশন এবং ৫টি উপজেলা ঘোষণা

বিশেষ প্রতিনিধি -
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি – বগুড়া সিটি করপোরেশন ছাড়াও নতুন ৫টি উপজেলা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন ৫ উপজেলা হলো- বগুড়ার মোকমতলা, কক্সবাজারের মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ। এছাড়াও বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠন ছাড়াও বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা