ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৩ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি, এই দলের কাজ হচ্ছে এমন কাজ করা যা করলে মানুষের উপকার হবে এবং মানুষ খুশি হবে। আমরা চেষ্টা করি সেই কাজগুলোই করতে এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি, আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি আমরা খনন করতে যাচ্ছি।

প্রায় ১২ কিলোমিটার লম্বা এই খাল খননের কাজ সম্পূর্ণভাবে শেষ করতে পারলে তার ফলাফল কেমন হবে এ বিষয়েও বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবে। প্রায় ১২০০ হেক্টর জমি এই খালে যে পানি থাকবে, সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানির সুবিধা পাবে, এই খালের পানি বিভিন্নভাবে তারা ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে, তার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদিত হবে।

খাল খনন কেন জরুরি এ বিষয়ে বলেন, সমগ্র বাংলাদেশে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গিয়েছে। আমি আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম নদীর পর্যন্ত ভরাট হয়ে গিয়েছে। নদীর মধ্যে কিছু চাষবাসের কাজ হচ্ছে। ছোট ছোট কালভার্ট ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকায় খবর নিয়ে জানলাম, বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই।

বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যে পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, আজকে যে মাসে ৫ হাজার টাকা আয় করে আমরা চাই তার আয় আগামী দুই চার বছরের মধ্যে যাতে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছে। যে ২ হাজার টাকা ইনকাম করে আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য। এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি। এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বিরাট একটা দেশ। এই দেশে ২০ কোটি মানুষ বাস করে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে এই দেশেই উৎপাদন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য

আপডেট সময় : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬