• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ইসমাইল হোসেন ডেপুটি রেঞ্জারের দুর্নীতি ও সরকারি বনভূমি বিক্রির অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি -
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ইসমাইল হোসেন ডেপুটি রেঞ্জারের দুর্নীতি ও সরকারি বনভূমি বিক্রির অভিযোগ

বন বিভাগের দুর্নীতিবাজদের মধ‍্যে ইসমাইল হোসেন ডেপুটি রেঞ্জার দুর্নীতি আলোচনার শীর্ষে। বদলির পরেও সে থেকে গেছে ময়মনসিংহ বন বিভাগে। অনুসন্ধানে বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ‍্য। উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের শহীদদের মোড় থেকে ১০০ গজ সামনে ইন্টারগেট রাস্তার হাতের ডানে শফিকুল ইসলামকে পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৮০০০০/- টাকা নিয়েছেন। একই এলাকার ধনু নেতার বাড়ির কাছে গার্মেন্টস কর্মী আলম ও তার স্ত্রী মুক্তাকে পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৫০০০০/- টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে উঠে আসে ইন্টারগেট থেকে আউলিয়ারচালা যাওয়ার পথে খালপাড়া নামক স্থানে গজারি বাগানের টিলায় মোশাররফ হোসেনকে পাকা বিল্ডিং নির্মাণের অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৫০০০০/- টাকা নিয়েছেন। ঢালপাড়া এলাকার বাসিন্দা মুজিবরকে ৮ রুমের পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ২৫০০০০/- নিয়েছেন। মুক্তিযোদ্ধার মোড় গজারি বাগান হিজলাপাড়া এলাকার ইয়াছিন পিতা মোশাররফ হোসেনকে বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ১৮০০০০/- ঘুষ নিয়ে বিল্ডিং করার অনুমতি দিয়েছেন।

আউলিয়ার বড়চালা এলাকার কাঁচা রাস্তার পাশে পল্লী চিকিৎসক বেলাল হোসেনের জামাইকে ২ তলা পাকা বিল্ডিং নির্মাণের অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ৩৫০০০০/- ঘুষ নিয়েছেন। কালিবাড়ির মোড়ে রুবেল হুজুর কে দোতলা পাকা বিল্ডিং করার অনুমতি দিয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন ৩ ০০০০০ টাকা ঘুষ নিয়েছেন।

কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক উথুরা রেঞ্জ পরিদর্শনে যাওয়ার পর অফিস খরচের কথা বলে মোঃ ইসমাইল হোসেন অফিস কম্পাউন্ডে থাকা জব্দকৃত আকাশমনি গাছ বিক্রি করে দিয়ে নিজের পকেটে টাকা নিয়েছেন বলে স্টাফদের অভিযোগ।

আঙ্গারগারা বিট এলাকায় ছোট বড় ২০ টি বিল্ডিং নির্মাণের কাজ চলমান আছে। এসব বিল্ডিং হতে উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন প্রায় ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তিনি ময়মনসিংহ বন বিভাগ হতে সিলেট বন বিভাগে বদলি হওয়ার পরও রহস‍্যের কারনে রিলিজ না করার কারনে প্রকাশ্যে ঘুষ বানিজ্য শুরু করেন।
এই ব‍্যাপারে ইসমাইল হোসেনকে ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category