নরসিংদী সদর হাসপাতালে র্যাব-১১ এর অভিযানে মোবাইল কোর্টে দালাল আটক জেল এবং জরিমানা,
- আপডেট সময় : ০৫:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৭ বার শেয়ার হয়েছে
নরসিংদী সদর হাসপাতালে র্যাব-১১ এর অভিযানে মোবাইল কোর্টে দালাল আটক জেল এবং জরিমানা,
নরসিংদী সদর হাসপাতালে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র্যাব-১১ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান চালায়।
গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুপুর ১২টা ৫০ মিনিটে নরসিংদী মডেল থানার আওতাধীন সদর হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের ১৩ জন সদস্যকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নরসিংদী মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ সজিব মিয়া (৩২), মোঃ আরমান (৩২), রানা মিয়া (৪২), রফিকুল ইসলাম (৪৫), বাবু (৩০), শিপলু মিয়া (৪৩), মোঃ বাবুল মিয়া (৫০), মোঃ পাভেল (৩১), মোঃ কাইকোবাদ (৫০), দীপক চন্দ্র দাস (২৮), মোঃ জুয়েল মিয়া (৩২), মোঃ জাহাঙ্গীর (৪২) এবং মোঃ বিল্লাল হোসেন (৪৫)। তারা সবাই নরসিংদী সদর এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে এই দালাল চক্র নরসিংদী সদর হাসপাতালে কিছু দুষ্ট কর্মকর্তা কর্মচারিদের সাথে আতাত করে অবৈধ কাজ করছেন। সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল এলাকায় দালালদের তৎপরতা বন্ধ করতে এবং সাধারণ রোগীদের হয়রানি থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
র্যাব-১১ জানিয়েছে, স্বাস্থ্যসেবা খাতে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















