ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২৩ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে মোটরসাইকেল কিনে না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছেলে গোলাপ হোসেন তার পিতা আক্কাস আলীর কাছে আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানায়। পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে গোলাপ হোসেন ক্ষিপ্ত হয়ে বটি, লাঠি ও কাঠের বাটাম দিয়ে পিতা আক্কাস আলীকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মা ও বোন থামাতে এলে তাদের ওপরও হামলা চালায় ছেলে গোলাপ হোসেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়পুরহাটে ছেলের হাতে পিতা খুন

আপডেট সময় : ০৭:৩৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬