ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার

মাদারীপুর-২ আসনের ৮৪ নম্বর নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। পরে তিনি বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার সময় বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। পরে প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগের পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার

আপডেট সময় : ০৬:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬