সংবাদ শিরোনাম ::
সোনারগাঁওয়ে দুর্বৃত্তের হাতে নির্মাণ শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি।
- আপডেট সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার শেয়ার হয়েছে
সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত রোবার রাত ১১ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম পরমেশ্বরদী গ্রামের মৃত আঃ হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাসেদুল আলম খাঁন বলেন, বিস্তারিত জানতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।





















