ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জনি হকের কথায় মুরাদ নূরের সুরে গাইলেন সেনিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনি হক ও মুরাদ নূর দুজনেই রুচিশীল সৃষ্টিতে স্ব মহিমায় উজ্জ্বল। তাঁদের সৃষ্টি এপার বাংলা ওপার বাংলাও বেশ প্রশংসিত ও পুরষ্কৃত। এবার প্রথমবারের মতো ‘থাকে তবুও ভালোবাসা’ নাটকের জন্য একসাথে গান বাঁধলেন। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সেনিজ।

নতুন সৃষ্টি নিয়ে গীতিকবি জনি হক বলেন, খুবই কম সময়ের মধ্যে গানটি সৃষ্টি করতে হয়েছে, তবুও চেষ্টা করেছি পরিচালকের চাহিদা অনুযায়ী সেরাটা দিতে! পেরেছি কিনা তা দর্শকশ্রোতারা বলবেন। মুরাদ নূরও গল্প ও কথা অনুযায়ী প্রশংসনীয় সুর বেঁধেছেন। আশা করছি সবার ভালো লাগবে। থাকে তবু ভালোবাসা সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সুরকার মুরাদ নূর বলেন, নাটক সিনেমার গানে পরিচালকের চাওয়া পাওয়ার বাইরে যাওয়ার সুযোগ কম থাকে! পরিচালকের চাওয়া পূরণ করার চেষ্টা করেছি মাত্র, আশা করছি গানটি সবার ভালো লাগবে। জনি হকের কথা, সেনিজের গায়কী বেশ প্রশংসনীয়। পরিচালক ও প্রয়োজককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে বিশ্বাস করার জন্য।

কণ্ঠশিল্পী সেনিজ বলেন, জনি হক ভাই ও মুরাদ নূর ভাই দুইজনেই আমার পছন্দের মানুষ। তাঁদের সৃষ্টি আমার ভালো লাগে। ওনাদের সৃষ্টিতে আমি যুক্ত হতে পেরে ভালো লাগছে। খুবই মিষ্টি কথা-সুরের একটি গান। আমার গাওয়া সেরা গানগুলোর একটি হবে ‘থাকে তবুও ভালোবাসা’

পরিচালক এস এম সেলিম বলেন, অনেক সীমাবদ্ধতা নিয়ে খুবই কম সময়ের মধ্যে কাজটি করতে হয়েছে। গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী আমার প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন। সমসাময়িক সমস্যা, পারিবারিক গল্পের নাটকটি গানের জন্য আরো প্রাণ পেয়েছে। বাংলাদেশ টেলিভিশন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

জানা গেছে, আফরোজা সুলতানার প্রযোজনায় এম এস রানার রচনা ও এস এম সেলিমের পরিচালনায় বিটিভির জন্য নাটটিকে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, তারেক আজিজ নিশক, অরণ্য বিজয়, মোশারফ হোসেন, মনির হোসেন অনিক, শিশুশিল্পী নাবিহা রানা প্রমুখ। নাটকটি শীঘ্রই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনি হকের কথায় মুরাদ নূরের সুরে গাইলেন সেনিজ

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬