ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিনামূল্যে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, তথ্য সংগ্রহে দলীয় নেতাকর্মী যুক্ত থাকবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে, তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কতিপয় মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। কার্ডের বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে বিনামূল্যে কার্ড দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের প্রত্যেকটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। সেটি স্বচ্ছতার সঙ্গে করা হবে। বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

কারও ফাঁদে পা না দিতে জনগণকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কার্ডের বিনিময়ে কেউ আর্থিক সুবিধা পেতে চাইলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানানোর আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়ে বলেছেন, ‘কেউ যেন কার্ড নিয়ে কেলেঙ্কারির সুযোগ না পায়। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এমনকি কড়াইল বস্তি, ময়মনসিংহসহ কয়েক জায়গায় এ ধরনের তথ্য পাওয়া গেছে বলে জানানা সমাজকল্যাণমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিনামূল্যে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, তথ্য সংগ্রহে দলীয় নেতাকর্মী যুক্ত থাকবে না

আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬