সংবাদ শিরোনাম ::
এলপিজি সিলিন্ডারের দাম কমল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- আপডেট সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার শেয়ার হয়েছে
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিইআরসি। নতুন এ দর গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এর আগে, চলতি মাসের ২ ফেব্রুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, একই বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। চলতি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।






















