ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডুরান্ড লাইন ধরে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে আফগানিস্তান। কমপক্ষে ছয়টি প্রদেশে মিলেছে সংঘাতের খবর।

খোশত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সীমান্তে পাকিস্তানের কমপক্ষে ১৮টি মিলিটারি পোস্ট দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এসব হামলায় পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি করেছে আফগানিস্তান। অন্যদিকে, দুই পাক সেনার মৃত্যুর তথ্য স্বীকার করেছে ইসলামাবাদ। এছাড়াও, পাকিস্তান সেনাবাহিনীর ভারী অস্ত্র জব্দের কথা জানিয়েছে তালেবান।

এসব হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিয়া প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। যাতে ১৩৩ তালেবান যোদ্ধা নিহতের দাবি করে ইসলামাবাদ। তবে পাক সেনাদের একটি আকাশযান ভূপাতিতের দাবি করে কাবুল।

এর আগে, গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। এতে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয় বলে ইসলামাবাদের দাবি। অন্যদিকে, ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা

আপডেট সময় : ০৫:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬