ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১০৯ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোকিত খবর ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মতই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে রাজধানীর মিরপুর ও আগারগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, ধাপে ধাপে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি থেকে গোটা দেশে ৩৭ হাজার বিজিবি সদস্য একযোগে নির্বাচন ও গণভোটের মাঠে নিরাপত্তার ডিউটি করবে।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশের ৪ হাজার ৪শ ২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (আরএপি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

সূত্র: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আপডেট সময় : ০৫:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬