ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২১ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে তিন পথচারী দ্গ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মাওনা চৌরাস্তা এলাকার সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে হঠাৎ বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ সময় ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন তিনজন পথচারী। পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দ্গ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩

আপডেট সময় : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬