ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৪:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৬ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্য ইরানের শহর ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব এলাকা থেকে উচ্চ শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। খবর আল জাজিরা, রয়টার্স।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার শিকার হয়েছে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র। এ তথ্য নিশ্চিত করেছে আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আজ সংস্থাটিতে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি জানান, নাতাঞ্জ ছিল যৌথ হামলার অন্যতম টার্গেট। আর এ আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে স্থাপনাটি।

রেজা নাজাফি জানান, হামলার শিকার হয়েছে নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে অবস্থান ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি। চলমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। অবস্থার অবনতি হলে খালি করে ফেলতে হতে পারে বিশাল এলাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানের পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণ

আপডেট সময় : ০৪:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬