ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০১:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৯ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত হয়েছেন আরও অন্তত বেশ কয়েকজন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেলাগাজী দিঘি এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী নয়ন উরাং, উত্তম উরাং ও তপু কর্মকার। ৩ জনেরই বাড়ি ফটিকছড়ির হাজারীখীল এলাকায়।

স্থানীয়রা জানায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে যান তারা। অনুষ্ঠান শেষে ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

আপডেট সময় : ০১:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬