ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩০ বার শেয়ার হয়েছে
বঙ্গবাণী নিউজ ২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (৯ মার্চ) এই ঘটনার প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার একটি মহিলা মাদরাসার নাজেরা বিভাগের ছাত্রী ১৫ বছর বয়সী এই কিশোরী। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় পার্শ্ববর্তী গোপালগঞ্জ মুকসুদপুরের ছাগলছিড়া গ্রামের বখাটে যুবক তামিম মাতুব্বর। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায় তামিম ও তার সহযোগীরা। এসময় একটি গরুর খামারের ভেতর পরিত্যক্ত ভবনে ওই ছাত্রীকে পাশবিক নির্যাতন চালিয়ে মাদরাসার সামনের রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

এই ঘটনায় রোববার রাতে নির্যাতিতার বাবা বাদি হয়ে ৩ জনকে আসামি করে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। বর্তমান ওই শিক্ষার্থীর মেডিক্যাল পরীক্ষা শেষে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও কাটছে না ভয় ও আতঙ্ক। ভবিষ্যতে আর যেন কেউ এমন নিকৃষ্ট ঘটনার শিকার না হয়, সেজন্য আসামিদের দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি এলাকাবাসী ও স্বজনদের।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদারীপুরে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

আপডেট সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬